সিভিল সার্জন ডা: শফিক উদ্দিন আহমেদের জানাযা সম্পন্ন

January 11, 2024,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার প্রাক্তন সিভিল সার্জন এবং সিলেট ওসমানি মেডিকেল হাসপাতালের প্রাক্তন উপ-পরিচালক ডা: শফিক উদ্দিন আহমেদ (৭৭) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)

বুধবার ১০ জানুয়ারি দুপুর ১টা ৫০ মিনিটে মৌলভীবাজার শহরের কাশিনাথ সড়কের নিজ বাসভবনে হার্ট এ্যাটাক হন। পরে তাকে বাস ভবন হতে স্থানীয় একটি  বেসরকারী হাসপাতালে নেয়ার পর সেখানে তিনি  ইন্তেকাল করেন।

বৃহস্পতিবার ১১ জানুয়ারি সকাল ১১টায় গ্রামের বাড়ি রামেশ্বরপুরে ১ম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। পরে ২য় নামাজে জানাযা বিকাল সাড়ে ৪টায় মৌলভীবাজার হযরত সৈয়দ শাহ্ মোস্তফা (র:) পৌর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। পরে তাকে ঈদগাহ ও সৈয়দ শাহ্ মোস্তফা (র:) মাজার সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com