এশিয়ান টেলিভিশন ১২তম বর্ষে পদার্পণ, নানা আয়োজনে মৌলভীবাজারে বর্ষপূর্তি আনুষ্ঠান পালিত

January 20, 2024,

স্টাফ রিপোর্টার॥ ১১বছর পেরিয়ে ১২তম বর্ষে পদার্পণ করল দেশের বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এশিয়ান টেলিভিশন। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শনিবার ২০ জানুয়ারি দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাব মিলনায়তনে র‌্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এশিয়ান টিভির জেলা প্রতিনিধি মো: মাহবুবুর রহমান রাহেলে এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এশিয়ান টেলিভিশন অনেক ভালো কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করছি। এশিয়ান টেলিভিশনের উত্তোরোত্তর সাফল্যে কামনা করছি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভবিাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: কামাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমল হোসেন, মডেল থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ, বাসস এর জেলা প্রতিনিধি ডা: ছাদিক আহমদ, প্রেসক্লাবের সহ-সভাপতি নুরুল ইসলাম শেফুল, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও এনটিভির স্টাফ রিপোর্টার এস এম উমেদ আলী, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি তমাল ফেরদৌস দুলাল, এটিএন বাংলার স্টাফ রিপোর্টার সৈয়দ মহসীন পারভেজ, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আকমল হোসেন নিপু, শেখ বোরহান উদ্দিন (র.) ইসলামি সোসাইটির সভাপতি এম মুহিবুর রহমান মুহিব, সাইকেলিং কমিটির ইমন আহমদ সহ অন্যন্যরা। পূরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রেডিও পল্লীকন্ঠের সিনিয়র স্টেশন ম্যানেজার মো: মেহেদি হাসান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com