বেইজলাইন ফাইন্ডিংস শেয়ারিং ও পরিকল্পনা কর্মশালা মৌলভীবাজারে অনুষ্ঠিত

January 24, 2024,

স্টাফ রিপোর্টার॥ টেকসই আরবান ওয়াটার সাইকেল  (SUWC) প্রকল্পের আওতায় মৌলভীবাজার পৌরসভার পরিকল্পনা প্রণয়নের লক্ষে দুই দিনব্যাপি বেইজলাইন ফাইন্ডিংস শেয়ারিং ও পরিকল্পনা কর্মশালার উদ্বোধন করা হয়েছে।
সোমবার ২২ জানুয়ারি সকালে SNV (নেদারল্যান্ডস ডেভেলপমেন্ট অর্গানাইজেশন) এর সহযোগিতায় শহরের একটি অভিজাত রেস্টুরেন্ট হোটেল সম্মেলন কক্ষে দুই দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন, পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান।
ক্লাস্টার কো অর্ডিনেটর উজ্বল চৌধুরীর সঞ্চালনায়। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী নকিবুর রহমান, প্যানেল মেয়র মোঃ জালাল আহমদ।
আলোচনা করেন, প্রকৌশলী সুমন আলী, প্রকৌশলী রঞ্জন সরমা রায়।
টেকসই আরবান ওয়াটার সাইকেল  (SUWC) প্রকল্পের আওতায় মৌলভীবাজার পৌরসভার পরিকল্পনা কর্মশালায় পৌরসভার কর্মকর্তাগণ, পৌর কাউন্সিলর, মহিলা কাউন্সিলর, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com