শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৮৮ তম জন্মবার্ষিকী পালিত

January 27, 2024,

স্টাফ রিপোর্টার॥ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৮৮ তম জন্মবার্ষিকী এবং জিয়া স্মৃতি পাঠাগারের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন করে মৌলভীবাজার জেলা জিয়া স্মৃতি পাঠাগারের।
মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৮তম জন্মবার্ষিকী ও জিয়া স্মৃতি পাঠাগারের ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনায় তাঁর কর্মময় জীবনের উপর আলোচনা দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ করা হয়।
২৬ জানুয়ারী শুক্রবার বিকেলে এম সাইফুর রহমান সড়কের আঁখি প্লাজায় জিয়া স্মৃতি পাঠাগার, মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ আইনজীবী বীর মুক্তিযুদ্ধা এডভোকেট সুনিল কুমার দাস। বীর মুক্তিযুদ্ধা এডভোকেট মুজিবুর রহমান (সভাপতি জিয়া স্মৃতি পাঠাগার) এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনোয়ার আহমেদ রহমান এর সঞ্চালনায় জিয়াউর রহমানের জীবনীর উপর আলোচনা করেন এডভোকেট বকসি জুবায়ের আহমদ, মাহবুব ইজদানী ইমরান, এডভোকেট রুনু কান্ত দত্ত সহ আরো উপস্থিত ছিলেন এডভোকেট সৈয়দ নেপুর আলী, এডভোকেট নিয়ামুল হক, আব্দুল হামিদ, শহিদুল ইসলাম অভিসহ প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com