প্রতিবন্ধীদের স্বনির্ভর করে গড়ে তোলার জন্য বিত্তমানদের এগিয়ে আসার আহবান জানান -এমপি নাদেল

January 27, 2024,

কুলাউড়া প্রতিনিধি॥ জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, প্রতিবন্ধীদের স্বনির্ভর করে গড়ে তোলতে সরকারের পাশাপাশি বিত্তমানদের এগিয়ে আসার আহবান করছি। তিনি আরও বলেন, সরকারি ব্যবস্থায় তাদের জীবিকার জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে আমাদের সর্বাত্মক সহযোগিতা থাকবে । এবং আমাদের সমাজের বিত্তমানদের মানবিক টিম সিলেটের মতো প্রতিবন্ধীদের জন্য এগিয়ে আসতে হবে।
শুক্রবার ২৬ জানুয়ারি বিকালে কুলাউড়া বঙ্গবন্ধু উদ্যানে ‘মানবিক টিম, সিলেট’ এর পক্ষ থেকে সপ্তম শ্রেণীতে শিক্ষার্থী, চুনঘর উত্তর কৌলা গ্রামের জাবেদ মিয়ার ছেলে শারীরিক প্রতিবন্ধী সাব্বির আহমেদের আর্থিক সচ্ছলতার জন্য একটি অটো রিকশা প্রদানের সময় তিনি এসব কথা বলেন।
এসময় সংক্ষিপ্ত আলোচনায় মানবিক টিমের প্রধান সমন্বয়ক মো: শফি আহমদের সভাপতিত্বে ও সদস্য রুবেল আহমেদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাজী ফজলুল হোক খান শাহেদ, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী মাহমুদ, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেয়া ফেরদৌস চৌধুরী পপি, বরমচাল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজ খান, কুলাউড়া সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সাইদুল হাসান সিপন, সাংবাদিক এমএ কাইয়ুম (প্রমুখ)।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com