ভাষা শহিদদের প্রতি পুনাকের শ্রদ্ধাঞ্জলি
February 21, 2024,

স্টাফ রিপোর্টার॥ মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪ উপলক্ষে মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), মৌলভীবাজার জেলার পক্ষ থেকে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
এসময় মৌলভীবাজার জেলা পুনাকের সহ-সভানেত্রী অনিমা বর্মন, সহ-সভানেত্রী মির্জা আয়েশা সিদ্দীকি, সাধারণ সম্পাদিকা জেবিন আফরোজ সেতু, ক্রীড়া সম্পাদিকা নুসরাত ফাতেমা অনন্যা এবং মৌলভীবাজার জেলা পুলিশের নারী পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন