মেজর এ এইচ এম আদনান প্রেসিডেন্ট পুলিশ পদক পেলেন

February 28, 2024,

স্টাফ রিপোর্টার॥ পুলিশ সপ্তাহ ২০২৪ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বীরত্বপূর্ণ ও সাহসিকতার স্বীকৃতিস্বরূপ পুলিশ সদস্যদের মধ্যে পদক বিতরণ করেন।

২৭ ফেব্রুয়ারি মৌলভীবাজার জেলার ও শান্তিবাগ এলাকার মরহুম বোরহান উদ্দিন তফাদার এর কৃতি সন্তান মেজর এ এইচ এম আদনান তফাদার ঢাকায় অনুষ্ঠিত পুলিশ সপ্তাহ ২০২৪ উপলক্ষে আনুষ্ঠানিক ভাবে প্রধানমন্ত্রীর নিকট হতে প্রেসিডেন্ট পুলিশ পদক গ্রহণ করেন। মেজর আদনান বর্তমানে র‌্যাপিড একশন ব্যাটেলিয়ন ফোর্সে  কর্মরত রয়েছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com