মাসজিদে ওমর এন্ড অলিভ ট্রি কোরআন একাডেমীর ক্বেরাত ও কুইজ প্রতিযোগিতা ২০২৪ উপজেলা পর্যায়ে সমাপ্ত

স্টাফ রিপোর্টার॥ মাসজিদে ওমর এন্ড অলিভ ট্রি কোরআন একাডেমী আয়োজিত মৌলভীবাজার জেলা ভিত্তিক ক্বেরাত ও কুইজ প্রতিযোগিতা ২০২৪ উপজেলা পর্যায়ে শেষ হয়েছে।
ক্বেরাত প্রতিযোগিতা মৌলভীবাজার সম্প্রতি মৌলভীবাজার সদর, রাজনগর, কুলাউড়া, জুড়ী, কমলগঞ্জ, শ্রীমঙ্গল ও বড়লেখা উপজেলায় প্রতিযোগিতা শেষ হয়েছে। প্রতিযোগিতায় জন্য ২৬৮ জন প্রতিযোগীর মধ্যে ৪৬ জন প্রতিযোগীকে ফাইনাল রাউন্ডের জন্য বাছাই করা হয়েছে।
বিচারাক হিসাবে দায়িত্ব পালন করেন, হাফেজ ক্বারী মাঞ্জুর বিন মোস্তফা দাঃবাঃ চেয়ারম্যান আল-কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ ও সিনিয়র প্রাশক্ষক হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ, হাফেজ ক্বারী আস’আদ বিন জামিল, ইউনিভার্সিটি অব শারজাহ, ইউ,এ,ই (আরব আমিরাত), শাইখ তারেক হাসান মাদানী প্রিন্সিপাল আস-সালাম আইডিয়াল মাদরাসা (এইম) হবিগঞ্জ, হাফিজ মাওলানা সৈয়দ মাজদুদ আহমদ রাফিদ, মুহতামিম জামেয়া দ্বীনিয়া মৌলভীবাজার।
ফাইনাল রাউণ্ড আগামী ২৭ শে রামাদ্বান অনুষ্ঠিত হবে মাসজিদে ওমর এন্ড অলিভ ট্রি কোরআন একাডেমীতে। প্রথম পুরষ্কার ১টি ফ্রিজ, দ্বিতীয় পুরষ্কার ১টি মাইক্রওভেন ও তৃতীয় পুরষ্কার ১টি বাইসাইকেল।
এছাড়া ও ফাইনাল রাউণ্ডে অংশগ্রহনকারি সকলের জন্য থাকছে আকর্ষনীয় পুরষ্কার। কুইজ জমা দেয়ার শেষ আগামী ১৫ মার্চ ২০২৪ ইংরেজি।



মন্তব্য করুন