রেসিলিয়েন্স সম্মেলনে যোগদিতে যুক্তরাজ্য গেলেন পৌর মেয়র ফজলুর রহমান

March 5, 2024,

স্টাফ রিপোর্টার॥ ম্যানচেস্টার ইউনিভার্সিটি আয়োজিত ‘ন্যাশনাল কনসোর্টিয়াম ফর সোসাইটাল রেসিলিয়েন্স’ সম্মেলনে যোগদানের উদ্দেশ্যে যুক্তরাজ্যে গেলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান।

মঙ্গলবার ৫ মার্চ  দুপুর সাড়ে ১২টায় সিলেট বিমান বন্দর থেকে বাংলাদেশ বিমানে ম্যানচেস্টারের উদ্দেশ্যে যাত্রা করেন।

জানাযায় ৬ মার্চ ন্যাশনাল কনসোর্টিয়াম ফর সোসাইটাল রেসিলিয়েন্স’ সম্মেলনে যোগদানসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

মেয়র ফজলুর রহমান জানান, আগামী ১৫ মার্চ  লন্ডন থেকে বাংলাদেশ উদ্দেশ্যে ফেরার কথা রয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com