ইটা ইসলামি সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ভ্যানগাড়ী উপহার

March 9, 2024,

স্টাফ রিপোর্টার॥ মৌলভবাজার সদর উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ইটা ইসলামি সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে সংস্থার প্রবাসী সদস্য এবং শুভাকাঙ্খিদের অর্থায়নে ৯ মার্চ ৬নং একাটুনা ইউনিয়নের বুড়িকোনা গ্রামের স্থায়ী বাসিন্দা একটি ব্যাটারী চালিত ভ্যানগাড়ী দেয়া হয়।
গত ৬ ফেব্রুয়ারী নওমুসলীম (পূর্বের নাম সতু নমশূদ্র) বর্তমান নাম নুরুল ইসলাম সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করায় তাঁর আয় উপার্জনের জন্য একটি ব্যাটারী চালিত ভ্যানগাড়ী সংস্থার অস্থায়ী কার্যালয়ে হস্তান্তর অনুষ্ঠান সমপন্ন হয়।
সংস্থার সভাপতি আলমগীর হোসেন এর সভাপতিত্তে অনুষ্ঠান পরিচানা করেন সংস্থার সাধারণ সম্পাদক মোঃ আলী রাব্বি রতন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬ নং একাটুনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবু সুফিয়ান।
আরো উপস্থিত ছিলেন অত্র সংস্থার উপদেষ্টা মাওলানা গোলাম হোসেন, জালাল উদ্দিন খান, মাওলানা ফয়জুল ইসলাম,আখাইলকুড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সদস্য জাবেদ আহমদ পাবলু, ইসকসের সহ সভাপতি মোঃ আব্দুল কাদির, কোষাধক্ষ আবু বক্কর কয়েছ,বায়জিদ আহমদ তানভীর, সামিউল আহমদ সামির , ইমরান হোসেন সায়েম, মাসুম আহমদ,বাবলু আহমদ, মোঃ ফয়েজ আহমদ,আব্দুল আউয়াল প্রমুখ ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com