মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুরে মসজিদ উদ্বোধন

March 9, 2024,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার ১নং খলিলপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে নবনির্মিত পাঞ্জেগানা মসজিদের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার ৭ মার্চ বিকেলে আসরের নামাজের পর মাওলানা কমরুদ্দিন চৌধুরী ফুলতলী এর উদ্বোধন করেন। এর আগে আনুষ্ঠানিক ফলক উন্মচন করা হয়। এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ১নং খলিলপুর ইউনিয়ন চেয়ারম্যান আবু মিয়া চৌধুরীর সভাপতিত্বে ও আমিরুল ইসলাম সাহেদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার সদর উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান হাফিজ আলাউর রহমান টিপু।
উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দাল মিয়া, আপার কাগাবালা ইউনয়ন পরিষদের চেয়ারম্যান ইমন মোস্তফা, একাটুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান, চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন ও যুক্তরাজ্য প্রবাসী সুন্দর মিয়া প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com