সনাফের উদ্যোগে ইফতার ও সেহরীর খাদ্য সামগ্রী বিতরণ

March 18, 2024,

স্টাফ রিপোর্টার॥ সামাজিক সংগঠন সচেতন নাগরীক ফোরাম মৌলভীবাজার (সনাফ) এর উদ্যোগে সদর উপজেলার বিভিন্ন এলাকায় গরীব ও অসহায় মানুষের মাঝে ইফতার ও সাহরীর খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। পবিত্র রমজানের শুরু থেকে ইফতার ও সাহরীর খাদ্যসামগ্রী বিতরণের কার্যক্রম শুরু করেন সংগঠনের নেতৃবৃন্দ। এপর্যন্ত তারা মৌলভীবাজার সদর উপজেলার শতাধিক পরিবারের কাছে ‘রমজানের গিফট’ নামের খাদ্য সামগ্রীর প্যাকেট বাড়ি বাড়ি পৌঁছেদেন।

১৬ মার্চ বিকেলে জেলা অন্যতম দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান মৌলভীবাজার শহরের জামেয়া দ্বীনিয়া মাদ্রাসার এতিম ও অসাহ শিক্ষার্থীদের মাঝে এই খাদ্য সামগ্রী তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মোয়াজ্জেম হোসেন মাতুক,সহ-সভপতি সৈয়দ জুয়েল আহমদ,সাধারণ সম্পাদক মশিউর রহমান বেলাল,সদর উপজেলা সভাপতি মিনহাজ আহমেদ মুন্না প্রমুখ। ইফতার ও সাহরীর খাদ্যসামগ্রীর মধ্যে ছিলো চাল,ডাল,তেল,খেজুর,সেমাই,লবণ,চিনি,পিয়াজ,চানা। সংগঠনের সভাপতি সংগঠনের সভাপতি আলহাজ¦ মোয়াজ্জেম হোসেন মাতুক জানান সংগঠনের সাধ্যানুযায়ী এই কার্যক্রম পুরো রমজান জুড়ে অব্যাহত রাখার চেষ্ঠা চালাবেন। তিনি বলেন নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির কারণে রমজান মাসে নিন্ম আয়ের মানুষের দূর্ভোগের শেষ নেই। তারা সেহরী ও ইফতারে খেয়ে না খেয়ে পবিত্র রোজা পালন করছেন। তাদের দূর্দিনে এজেলার সামাজিক সংগঠন,প্রবাসী ও বিত্তশালীরা যদি সাধ্যানুযায়ী সহযোগিতা করতেন তাহলে তারা স্বস্তি পেতো।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com