জেলা জামে মসজিদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন আব্দুল মতিন চৌধুরী

April 27, 2025,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার জেলা জামে মসজিদের সাধারণ সম্পাদকের নিলেন জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ও এম সাইফুর স্মৃতি পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক বিশিষ্ট আইনজীবী ও সমাজসেবক এডভোকেট ড. মো: আব্দুল মতিন চৌধুরী। তিনি এ সংক্রান্ত একটি স্ট্যাটাস নিজ ফেসবুক আইডিতে তুলে ধরেন।

বিশেষ ভাবে তার স্ট্যাটাসে জেলা জামে মসজিদের সভাপতি জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন এর প্রতি গভীর শ্রদ্ধা ও শুভেচ্ছা জানান।

তিনি আরও উল্লেখ করেন, মসজিদকে আরও সমৃদ্ধ করে গড়ে তোলা ও মসজিদের অসম্পূর্ণ কাজ মৌলভীবাজার জেলা প্রশাসকের আন্তরিক সহযোগিতায় সম্পূর্ণ হবে। তিনি সকলের পরামর্শ, সহযোগিতা এবং সক্রিয় অংশগ্রহণ  কামনা করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com