মৌলভীবাজার টাউন কামিল মাদরাসায় মিলাদ ও দু’আ মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ইসলামী বিদ্যাপীঠ মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার কামিল (হাদিস ও ফিকাহ) ২০২৩ এর সমাপনী শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে বার্ষিক খতমে কোরআন শরীফ, খতমে বুখারী শরীফ, মিলাদ ও দুআ মাহফিল অনুষ্ঠিত হয়।
১৮ জুন বুধবার সকাল ১০ ঘঠিকায় মাদরাসা মিলনায়তনে মাদরাসার উপাধ্যক্ষ মাওঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা
মুফতি মো: শামছুল ইসলাম, সহকারী অধ্যাপক (আরবী) মাওঃ আরমান আলী, সহকারী অধ্যাপক ও অনার্স বিভাগীয় প্রধান মাওঃ আব্দুল আলীম, মুহাদ্দীস মাওঃ মো: কবিরুজ্জামান, মাওলানা জুনাইদ আহমদ, উলুয়াইল আলিম মাদরাসার অধ্যক্ষ মাও মো: বশির আহমদ প্রভাষক (গ্রন্থাগারিক) মাওলানা মো: নুরুল হক, ইংরেজী প্রভাষক আসাদ আহমদ,সাবেক সহক্বারী মৌলভী মাওলানা এইচ এম মতিউর রহমান, ইবতেদায়ী প্রধান মাওলানা ওয়াহিদুজ্জামান আহমদ তালুকদার, অফিস প্রধান আব্দুস শহিদ।
এছাড়াও উপস্থিত ছিলেন, বর্তমান এডহক কমিটির দাতা সদস্য, মো: ফখরুল ইসলাম, গভর্নিং বডির সাবেক অভিভাবক সদস্য, মো: আব্দুর রকিব চৌধুরী, সাবেক অভিভাবক সদস্য, আলহাজ্ব সিরাজুল ইসলাম সিদ্দিকী, মাওলানা আলহাজ্ব সৈয়দ করম আলী।
আরোও উপস্থিত ছিলেন, শাহ মোস্তফা (রহ:) দরগাহ জামে মসজিদের পেশ ইমাম হাফিজ মীর্জা শামীম,বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মো: আব্দুল বাতিন,জাতীয় দৈনিক ঘোষণা পত্রিকার মৌলভীবাজার জেলা প্রতিনিধি শায়েক আহমদ। পরিশেষে মাদরাসার অধ্যক্ষের দু’আর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।



মন্তব্য করুন