মৌলভীবাজার মাতৃমঙ্গলে সিজারিয়ান মেডিসিন প্রদান
July 1, 2025,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার মা ও শিশু কেন্দ্রে প্রয়োজনীয় সিজারিয়ান মেডিসিনের সংকট দূর করতে এগিয়ে এসেছে জেলা প্রশাসন। ৩০ জুন সোমবার দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে তিন মাসের প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করেন জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মো: মামুনুর রহমান ও অতিরিক্ত জেলা প্রশাসক বুলবুল আহমেদ ও মাতৃমঙ্গলের চিকিৎসকরা। কয়েকমাস ধরে বরাদ্ধ না থাকায় মা ও শিশু কেন্দ্রে ওষুধ ও জরুরি সিজারিয়ান ওষুধের তীব্র সংকট দেখা দেয়। এতে চিকিৎসাসেবা ব্যাহত হয় এবং ভোগান্তিতে পড়েন রোগীরা।



মন্তব্য করুন