মো: মাসুদ ফাউন্ডেশনের ৪৪তম নিয়মিত মাসিক খাদ্যসামগ্রী বিতরণ

July 1, 2025,

সালেহ আহমদ (স’লিপক) : মৌলভীবাজারে শতাধিক অসচ্ছল সুবিধাভোগীদের মাঝে মো: মাসুদ ফাউন্ডেশনের ধারাবাহিক ৪৪তম নিয়মিত মাসিক অনুদানের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার ১ জুলাই দুপুরে মৌলভীবাজার পৌর শহরের ৯নং ওয়ার্ডস্থ মো: মাসুদ ফাউন্ডেশন কার্যালয়ে শতাধিক সুবিধাভোগীদের মাঝে সাবেক পৌর কাউন্সিলর এর ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক মোঃ মাসুদ এর পক্ষ থেকে চাল, ডাল, তেল, আলু, পিয়াজ, লবণ ইত্যাদি বিতরণ করা হয়।

ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ কবি সালেহ আহমদ (স’লিপক) এর পরিচালনায় এসময় সাধারণ সম্পাদক তুহিন আহমদ, সাংগঠনিক সম্পাদক এনামুল হক আলম, মহিলা বিষয়ক সম্পাদক রাজনীন মোহাম্মদ, কার্যনির্বাহী সদস্য মুজাহিদ আহমদ, নাদিয়া মোহাম্মদ, নাদিম মোহাম্মদ, খোকন মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

৪৪ তম বিসিএস পুলিশ ক্যাডারে প্রথম হয়েছেন জুড়ীর শরিফ খান

জূড়ী প্রতিনিধি : ৪৪ তম বিসিএস পুলিশ ক্যাডারে প্রথম হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) লোকপ্রশাসন বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী শরিফ খান।

সোমবার ৩০ জুন রাতে পিএসসির ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।

তার বাড়ি উপজেলার সাগরনাল ইউনিয়নের পাতিলাসাঙ্গন গ্রামে। সিরাজ উদ্দিন ও জ্যোৎস্না খানম দম্পতির মেধাবী সন্তান শরীফ খান। তিনি জুড়ী উপজেলার নয়াবাজার ফাজিল মাদরাসা থেকে ২০১৩ সালে দাখিল ও ২০১৫ সালে আলিম পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন।

বিসিএস পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্তির পর শরীফ খান তার ফেসবুকে লিখেন, মহান রবের প্রতি অকৃত্রিম চিত্তে শুকরিয়া আদায় করছি, যিনি এই সম্মান আমাকে দান করেছেন। আমার বাবা-মা, দাদা-দাদির দোয়া সবসময় আমার পাথেয় ছিল।

জানা যায়, বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০টি শূন্য পদের মধ্যে চূড়ান্তভাবে নির্বাচিত ১ হাজার ৬৯০ জনকে নিয়োগের জন্য কমিশন সাময়িকভাবে মনোনীত করেছে।

এ বিষয়ে লোকপ্রশাসন বিভাগের প্রধান অধ্যাপক আশরাফ সিদ্দিকী বলেন, ‘আমাদের বিভাগের ছেলেমেয়েরা প্রশাসনে অনেক ভালো করতেছে। এটি আমাদের বিভাগ তথা বিশ্ববিদ্যালয়ের জন্য গৌরবের। শরিফ খানের প্রশংসা করে তিনি আরও বলেন, ‘সে (শরিফ) আসলেই অনেক মেধাবী। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগের চূড়ান্ত ধাপেও সে প্রথমদিকে রয়েছে। আমি তার মঙ্গল কামনা করি।

উল্লেখ্য, ৪৪ তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ জন কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশ ক্যাডারে ৫০, পররাষ্ট্র ক্যাডারে ১০, আনসার ক্যাডারে ১৪, নিরীক্ষা ও হিসাবে ৩০, কর ক্যাডারে ১১, সমবায়ে ৮, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিকে ৭, তথ্যে ১০, ডাকে ২৩, বাণিজ্যে ৬, পরিবার পরিকল্পনায় ২৭, খাদ্যে ৩, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ ও শিক্ষা ক্যাডারে ৭৭৬ জন নেওয়া হবে। ৪৪তম বিসিএসে মোট আবেদন করেছিলেন ৩ লাখ ৫০ হাজার ৭১৬ জন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com