গ্রীন মৌলভীবাজার গড়ার লক্ষ্যে জেলা প্রশাসনের এক লাখ বৃক্ষ রোপনের উদ্যোগ কর্মসূচি

স্টাফ রিপোর্টার : গ্রীন মৌলভীবাজার গড়ার লক্ষ্যে জেলা প্রশাসনের ১ লক্ষ বৃক্ষ রোপনের উদ্যোগ নিয়েছে।
মঙ্গলবার ১ জুলাই জেলা প্রশাসন মৌলভীবাজার এর উদ্যোগে গ্রীন মৌলভীবাজার গড়ার লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে ১ লক্ষ বৃক্ষ রোপন কর্মসূচি শুরু করা হয়। বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করেন, জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন। পরিবেশ সংরক্ষণ ও শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উৎসাহিত করতে গাছের চারা বিতরণ কর্মসূচি আয়োজন করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজার সদর উপজেলার ৫৮টি শিক্ষা প্রতিষ্ঠানে ৫০টি করে শিক্ষার্থীদের ৪০ টি, ২ জন শিক্ষকদের ২ টি, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সভাপতিকে ১ টি এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানে মোট ৩,০০০টি বিভিন্ন ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা বিতরণ শুরু করা হয়েছে।
বিতরণকৃত চারাগুলোর মধ্যে উল্লেখযোগ্য আম, জাম, কাঁঠাল, বেল, পেয়ারা, নিম, লিচু, তাল, নারিকেল গর্জন, মেহগনি, বকুল, বাক্সবাদাম, আমলকি, হরীতকী, বহেরা ও বৈদ্য নারিকেল।



মন্তব্য করুন