ডিবির পৃথক অভিযানে ইয়াবা, গাঁজা ও ভারতীয় বিড়িসহ দুই মা/দক ব্যবসায়ী গ্রে/প্তা/র

July 5, 2025,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক দুটি  অভিযানে  ৮০টি ইয়াবা ট্যাবলেট, ২ কেজি গাঁজা এবং ৩৫ হাজার  শলাকা আমদানি নিষিদ্ধ ভারতীয় নাসির বিড়িসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার  করা হয়েছে।

আটককৃতরা হলেন শ্রীমঙ্গল উপজেলার পাচাউন গ্রামের লেদন মিয়া ওরফে আব্দুর রহমান এবং মৌলভীবাজার সদর উপজেলার পাহাড় বর্ষিজোড়া গ্রামের সৈয়দ আব্দুল গালিব।

বৃহস্পতিবার ৩ জুলাই রাতে জেলা গোয়েন্দা শাখার পৃথক দুটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।

এসআই এ এইচ এম মাহমুদুর রহমানের নেতৃত্বে শ্রীমঙ্গল থানার পাচাউন গ্রামে বসতঘরে অভিযান চালিয়ে লেদন মিয়া ওরফে আব্দুর রহমানকে গ্রেপ্তার করা হয়। এসময় ঘটনাস্থলে তল্লাশি করে ৮০টি ইয়াবা ট্যাবলেট এবং ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

সিডিএমএস যাচাইয়ে তার বিরুদ্ধে পূর্বেও দুইটি মাদক মামলা বিচারাধীন থাকার তথ্য পাওয়া যায়।

একই রাতে  সদর উপজেলার শিমুলতলা বাজারের বিসমিল্লাহ ভেরাইটিজ স্টোরে এসআই আবু নাইয়ুম মিয়ার নেতৃত্বে ডিবির অন্য একটি দল অভিযান পরিচালনা করেন। দোকানের বিশ্রাম কক্ষে তল্লাশি করে একটি চটের বস্তার ভেতর থেকে  ৩৫ হাজার শলাকা ভারতীয় শেখ নাসিরুদ্দিন বিড়ি এবং ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য জানান, ‘উদ্ধারকৃত মাদকদ্রব্য ও চোরাই পথে আমদানি করা ভারতীয় বিড়ি উদ্ধারের ঘটনায় আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং বিশেষ ক্ষমতা আইনে পৃথক দুটি মামলা রুজু করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com