শাপলা চত্তর-জুলাই শহীদদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় খেলাফত মজলিসের দোয়া অনুষ্ঠিত

July 12, 2025,

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার  উদ্যোগে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শাপলা চত্বরে সংঘটিত গণহত্যা ও জুলাই আগস্টের বিপ্লবের শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

১১ জুলাই শুক্রবার বাদ আসর জেলা মজলিস মিলনায়তনে কেন্দ্রীয় সদস্য ও মৌলভীবাজার  জেলা সভাপতি মুফতী হাবিবুর রহমান ক্বাসেমী’র সভাপতিত্বে ও জেলা সহ সাধারণ সম্পাদক মাওলানা ইসলাম উদ্দীন এর পরিচালনায় দোয়া  মাহফিলে উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিস এর শাখার জেলা সিনিওর সহ সভাপতি মাওলানা ফারুক আহমেদ, পৌর শাখার সাধারণ সম্পাদক মাওলানা লুৎফর রহমান কামালী, জেলা বায়তুলমাল সম্পাদক আতাউর রহমান, জেলা অফিস সম্পাদক মাওঃ আব্দুল ওয়াজিদ, শহর শাখার সাংগঠনিক সম্পাদক জনাব ফরিদ আহমেদ, বাংলাদেশ খেলাফত যুব মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি হুসাইন আব্দুল আউয়াল, জেলা সংগঠন সম্পাদক শাহিদুল ইসলাম তালহা, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের জেলা সহ সভাপতি মাজহারুল ইসলাম শাফী, জেলা সাংগঠনিক সম্পাদক মোল্লা ইয়াকুব বিন বশীর, প্রমুখ।

দোয়া মাহফিলের পূর্বে সংখিপ্ত বক্তব্যে জেলা সভাপতি মুফতী হাবিবুর রহমান ক্বাসেমী বলেন শাপলা চত্বরে সংঘটিত বর্বর গণহত্যা এবং জুলাই-আগস্ট বিপ্লবে শাহাদাত বরণকারী হাজারো ওলামায়ে কেরাম ও ঈমানদার তরুণদের আত্মত্যাগ আমাদের জাতীয় ইতিহাসে গৌরবোজ্জ্বল ও চিরস্মরণীয় অধ্যায়। আমরা শহীদদের রূহের মাগফিরাত কামনার পাশাপাশি তাদের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই এবং শহীদ পরিবার গুলোর প্রতি জাতীয়ভাবে সহমর্মিতা প্রদর্শনের আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষ পর্বে শহীদদের রূহের মাগফিরাত কামনায় বিশেষ মুনাজাত করা হয়। একইসঙ্গে দেশের স্বাধীনতা, ইসলাম ও মানবতার জন্য আত্মোৎসর্গকারী সকল শহীদ ও সংগ্রামী মানুষের জন্য দোয়া করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com