মৌলভীবাজার জেলার ৩টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা কেরেছে বাংলাদেশ খেলাফত মজলিস

July 19, 2025,

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ খেলাফত মজলিসের পুরানা পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে ১৭ জুলাই বৃহস্পতিবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির আমীর আল্লামা মামুনুল হক, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে ২২৩টি আসনে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন।

এ সময় তিনি মনোনীত প্রার্থীদের নিজ নিজ আসনে প্রচারণা চালানোর আহ্বান জানান।  মৌলভীবাজার এর ৪টি সংসদীয় আসনের মধ্যে ৩টি আসনে যারা রিকশা প্রতীকে দলীয় প্রার্থী মনোনীত হোন তারা হলেন-মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ি) আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের আরব আমিরাত শাখার সভাপতি মাওলানা সাইফুল ইসলাম ইয়াহইয়া, মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের কুলাউড়া উপজেলা সাধারণ সম্পাদক মাওঃ আবুল কালাম আজাদ, মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস কমলগঞ্জ উপজেলা সভাপতি মাওঃ জয়নাল আবেদীন, এর নাম ঘোষণা করেন দলটির আমীর আল্লামা মামুনুল হক।

সংবাদ সম্মেলনে দলীয় অবস্থান ব্যাখ্যা করে দলটির আমীর বলেন, আগামী জাতীয় সংসদে বাংলাদেশ খেলাফত মজলিস নিম্নকক্ষে আংশিক অনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) এবং উচ্চকক্ষে পূর্ণ অনুপাতিক প্রতিনিধিত্বভিত্তিক দ্বিকক্ষীয় সাংবিধানিক কাঠামোর পক্ষে অবস্থান নিয়েছে।

মাওলানা মামুনুল হক আরো বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দুঃখজনকভাবে ইদানিং দেখা যাচ্ছে, ফ্যাসিবাদবিরোধী দলগুলো নিজেদের মধ্যেই একে অপরের বিরুদ্ধে আক্রমণাত্মক ভাষা ব্যবহার করছে। এই পারস্পরিক বিরোধ ফ্যাসিবাদের দোসরদের উৎসাহিত করছে। তারা জুলাই-আগস্টের বিপ্লবীদের বিরুদ্ধেও হামলার দুঃসাহস দেখাচ্ছে। আমরা সবাই যদি সচেতন না হই, তবে ফ্যাসিবাদ আবারও মাথাচাড়া দেবে। এখনই সময় ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার। গোপালগঞ্জে এনসিপি আয়োজিত কর্মসূচিতে আওয়ামী সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা জানান মামুনুল হক।

তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী প্রথমে শৈথিল্য দেখালেও সেনাবাহিনীর নেতৃত্বে দুষ্কৃতিকারীদের দ্রুত প্রতিহত করা হয়েছে যা প্রশংসনীয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com