উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল
August 5, 2025,

স্টাফ রিপোর্টার : ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসায় এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ মাহফিলে ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।
৫ আগস্ট মঙ্গলবার সকাল ১১টায় মাদরাসার সম্মানিত শিক্ষক মাওলানা মো: রুকন উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক জনাব মাষ্টার কাজী হুসনে মোবারক, জনাব আব্দুস সামাদ ও জনাব ফারুক আহমেদসহ মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল স্বৈরশাসনের বিরুদ্ধে গণমানুষের প্রতিবাদের একটি গৌরবময় অধ্যায়। শহীদদের আত্মত্যাগ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।



মন্তব্য করুন