জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে মৌলভীবাজারে খেলাফত মজলিস সমাবেশ ও গণমিছিল

August 5, 2025,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার প্রেসক্লাব চত্বরে খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে সমাবেশে ও গণ মিছিল করেছে। সমাবেশ শেষে  শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে গণমিছিল করে কুসুমবাগ পয়েন্টে গিয়ে শেষ হয়।

৫ আগষ্ট দুপুরে খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মুহিবুল ইসলাম ও শহর শাখার সাধারণ সম্পাদক হাসান আহমদ চৌধুরীর যৌথ পরিচালনায় ও জেলা সভাপতি মাওলানা ফখরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খেলাফত মজলিস এর কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও মধ্যপ্রাচ্য জোন পরিচালক, মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) এর সংসদ সদস্য পদপ্রার্থী  মাওলানা আহমেদ বিলাল, বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) সংসদীয় এর সদস্যপ্রার্থী মাওলানা লোকমান আহমদ, মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্যপ্রার্থী মাওলানা নুরুল মুত্তাকিন জুনাইদ, মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্যপ্রার্থী সাইফুর রহমান খোকন।

সমাবেশে বক্তব্য রাখেন শহর শাখার সভাপতি কাজী মাওলানা হারুনুর রাশীদ, জেলার উপদেষ্টা মাওলানা আব্দুল আলী, মাওলানা আব্দুল হাই, রাজনগর উপজেলা শাখার সভাপতি মাওলানা কাওছার আহমদ তালুকদার, শহর শাখার সহ-সভাপতি মাওলানা সৈয়দ মাজদুদ আহমদ রাফিদ, সদর উপজেলার সহ সভাপতি মাওলানা জুনাইদ আহমেদ, বাংলাদেশ ইসলামি ছাত্র মজলিস মৌলভীবাজার শহর সভাপতি আব্দুল্লাহ আল নোমান, জেলা সভাপতি রাফি উদ্দিন মাবরুর, খেলাফত মজলিস শ্রীমঙ্গল উপজেলা সভাপতি মাওলানা আয়াত আলী, মৌলভীবাজার সদর দক্ষিণ সভাপতি মাওলানা ইসমাইল আহমদ, মৌলভীবাজার সদর উত্তর সভাপতি মুফতি ইব্রাহীম খলিল, শ্রমিক মজলিস জেলা সভাপতি এম এ রহিম নোমানী, শমসেরনগর থানা সভাপতি মাওলানা শাহ লুতফুর রশীদ, কুলাউড়া উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা মাজহারুল ইসলাম প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com