জুলাই গণ অভ্যুত্থানে সাহসী সাংবাদিকের সন্মাননা পেলেন এস এম উমেদ আলী

August 3, 2025,

স্টাফ রিপোর্টার : চব্বিশের জুলাই গণঅভ্যূত্থানে নিরাপত্তা ঝুঁকি উপেক্ষা করে পেশাদারী মনোভাব নিয়ে সাংবাদিকতা করায় সাহসী ও আহত সাংবাদিক ক্যাটাগরিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক সম্মাননায় ভূষিত হয়েছেন এনটিভির স্টাফ রিপোর্টার, দৈনিক ইনকিলাবের জেলা সংবাদদাতা ও পাতাকুঁড়ির দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক এস এম উমেদ আলী।
রবিবার ৩ আগষ্ট বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট কর্তৃক তথ্য ভবনের তৃতীয় তলায় কনফারেন্স হলে সারা দেশের ১৯২ জন আহত সাহসী সাংবাদিকদের সন্মাননা দেয়া হয়। ওই অনুষ্ঠানে সাংবাদিক এস এম উমেদ আলীকে সম্মাননা ক্রেস্ট, সার্টিফিকেট প্রদান করা হয়। একই অনুষ্ঠানে নিহত ৫ সাংবাদিক পরিবারকে সন্মাননা দেয়া হয়।
বিকেল ৩টায় অনুষ্ঠিত সন্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারের তথ্য উপদেষ্টা মো: মাহফুজ আলম। বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাউসার আহম্মেদ।
সভায় সিনিয়র সাংবাদিক আমিরুল মুওমিনীন মানিক এর উপস্থাপনায় ও সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ। এছাড়াও সভায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সংবাদ মাধ্যমের সম্পাদকসহ বিভিন্ন উচ্চ পদস্ত কর্মকর্তারা। দেশের মোট ৩০টি জেলা থেকে ১৯২ জনকে এই পদক দেয়া হয়। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে জানা যায়, মোট ৪৯২ জনের নাম তালিকাভুক্ত হলেও অধিক যাচাই-বাছাই শেষে ১৯২ জনকে এসন্মাননার জন্য চুড়ান্ত করা হয়। এরমধ্যে ঢাকা বিভাগেরই ছিলেন ১২২জন।
এর বাহিরের ২৯টি জেলার ৭০ জনকে এই সন্মানা দেয়া হয়।
সাংবাদিক কল্যাণ ট্রাস্ট জানায়, যে সকল সাংবাদিক জীবনের ঝুঁকি নিয়ে পেশাদারিত্বে নিয়োজিত থেকে দায়িত্ব পালন করেছেন ও দায়িত্ব পালন করতে গিয়ে আহত ও সাহসিকতা দেখিয়ে সংবাদ প্রচার করেছেন তাদেরকেই এই মূল্যায়ন দেয়া হয়েছে। অনুষ্ঠানে প্রত্যেককে সম্মাননা ক্রেস্ট, সার্টিফিকেট ও আর্থিক অনুদান দেয়া হয়।
সাংবাদিক এস এম উমেদ আলী জানান উক্ত সম্মাননা দেয়ায় আমি ভীষণ খুশি। এই সম্মাননা আমার একা নহে মৌলভীবাজার জেলায় বসবাসকারি সকল নাগরিকের সম্মাননা। তিনি সব সময় সকলের সহযোগীতা কামনা করছেন। তার এই স্বীকৃতি ভবিষ্যতে দেশ ও জনগণের কল্যাণে নিবেদিত হয়ে কাজ করার অনুপ্রেরণা যোগাবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com