বাংলাদেশ খেলাফত মজলিস এর দাওয়াতি মাসের উদ্বোধন ও যোগাদান অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্র ঘোষিত দাওয়াতি মাস উপলক্ষে ২২ আগস্ট শুক্রবার বাদ আসর জেলা শহরের বেরীরপাড় পয়েন্টে মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে দাওয়াতি মাসের উদ্বোধন ও যোগাদান অনুষ্ঠিত হয়।
খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণ আন্দোলন গড়ে তোলার অঙ্গীকার নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে নেতৃবৃন্দ দাওয়াতি কার্যক্রমকে আরো বেগবান করার আহ্বান জানান
জেলা সভাপতি মুফতী হাবিবুর রহমান ক্বাসেমীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতী হিফজুর রহমান হেলাল এর পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধন ও যোগাদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাখার সিনিওর সহ সভাপতি মাওলানা ফারুক আহমেদ, সহ-সভাপতি মাওলানা আসাদ আল হুসাইন , সহ সাধারণ সম্পাদক মাওঃ ইসলাম উদ্দীন, জেলা সহ সাধারণ সম্পাদক এবং মৌলভীবাজার-৩ (সদর রাজনগর) আসনে রিক্সা প্রতিক প্রতিক এর মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী মাওলানা লুৎফুর রহমান কামালী, মাওঃ রহমত আলী, জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা ইসমাইল আলী, মৌলভীবাজার পৌর শাখার সহ সাধারণ সম্পাদক হাকিম মোঃ নিজাম উদ্দিন, সহ সাধারণ সম্পাদক মাওলানা তাজুল ইসলাম, মাওঃ মহসীন আজাদ, সদস্য, আব্দুল আজাদ, ছাত্রনেতা মাজহারুল ইসলাম সহ জেলা ও পৌর শাখার দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ আরো বলেন, মুহতারাম আমীরে মজলিস মজলুম জননেতা আল্লামা মামুনুল হক এর দুর্বার নেতৃত্বে ও নির্দেশনায় দেশের প্রত্যন্ত অঞ্চলের গণ মানুষের কাছেও চলছে খেলাফত এর দাওয়াত।
জেলা শাখার এই উদ্যোগকে কেন্দ্র করে জেলার আওতাধীন রাজনগর, শ্রীমঙ্গল কমলগঞ্জ, কুলাউড়া, জূড়ী, এবং বড়লেখা, সহ সকল উপজেলা শাখা সমূহের দায়িত্বশীলগণ ও সক্রিয়ভাবে যুক্ত হবেন। তারা দাওয়াতি মাসটিকে কাজে লাগিয়ে সদস্য সংগ্রহ, দাওয়াতি যোগাযোগ ও সংগঠন সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার
আহবান জানান। অনুষ্ঠানের শেষে বিভিন্ন শ্রেণী পেশার লোকজন সদস্য ফরম পূরণ করে সংগঠনে যোগদান করেন।



মন্তব্য করুন