মৌলভীবাজারে আঞ্জুমানে হেফাজতে ইসলামের ইসলাহী জোড় সম্পন্ন

October 12, 2025,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বরুণা মাদরাসার মসজিদে আবু বকর রাযি প্রাঙ্গণে আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর বার্ষিক ইসলাহী জোড় অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ১১ অক্টোবর সকাল থেকে শুরু হয়ে রবিবার বাদ ফজর আমীরে আঞ্জুমান মুফতি মুহাম্মদ রশীদুর রহমান ফারুক বর্ণভী (পীর সাহেব বরুণা)-এর অশ্রæসিক্ত আখেরী মুনাজাতের মাধ্যমে জোড়ের আনুষ্ঠানিক সমাপ্তি হয়। সমাপনী অধিবেশনে আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ আমীর আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক পীর সাহেব বরুণা বলেন আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ একটি ইলহামী ইসলাহী অরাজনৈতিক দ্বীনি সংগঠন। দ্বীন বিমুখ মানুষকে দ্বীনের পথে ফিরিয়ে আনা এবং সাধারণ মুসলমানদের মাঝে জরুরিয়াতে দ্বীনের শিক্ষা পৌঁছে দেওয়াই আমাদের উদ্দেশ্য। তাই প্রতিটি মুসলমানের উচিত নিজের ও পরিবারের ঈমান-আমলের পরিশুদ্ধির জন্য ঘরে ঘরে দ্বীনি তালীমের ব্যবস্থা করা। আমীরে আঞ্জুমান বলেন আঞ্জুমানের ইসলাহী কার্যক্রম দেশব্যাপী ছড়িয়ে দিতে সকলের সহযোগিতা প্রয়োজন। জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সংগঠনের শাখা কমিটি গঠনের কাজ চলমান রয়েছে। আল্লাহর ওলীদের দোয়া ও বরকতে এই দ্বীনি দাওয়াত সারা দেশে ছড়িয়ে যাক এটাই আমাদের কামনা।

আঞ্জুমানের যুগ্ম মহাসচিব হাফিজ মাওলানা শেখ সা‘দ আহমদ আমীন বর্ণভী এবং প্রকাশনা সম্পাদক মাওলানা শাব্বীর আহমদ ফতেহপুরীর যৌথ পরিচালনায় জোড়ে আমন্ত্রিত বিশিষ্ট ওলামা-মাশায়েখদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা আবু সাবের আব্দুল্লাহ,মাওলানা সাইদুর রহমান বর্ণভী,মাওলানা আহমদ মায়মুন, মাওলানা ওলীউর রহমান বর্ণভী, মাওলানা মুসা আল হাফিজ, মাওলানা আব্দুল কাদির বাগেরখালী, মাওলানা ইয়াকুত বর্ণভী, মাওলানা আব্দুল খালিক চলিতাতলী, মাওলানা আব্দুল হাই, মাওলানা মুহাম্মদ সাইফুল্লাহ, মাওলানা হুসাইন আহমদ নূরী চৌধুরী,অধ্যাক্ষ আব্দুস সবুর,মাওলানা নজমুল হুদা চৌধুরী, মাওলানা রশীদ আহমদ হামিদী, মাওলানা আবদাল হোসেন খান, মুফতি ফয়জুল্লাহ আশরাফী, মাওলানা শেখ আহমদ আফজল বর্ণভী, মাওলানা গিয়াস উদ্দীন,মাওলানা সাইফুর রহমান মক্কী, মাওলানা শেখ আব্দুর রহমান আসজাদ বর্ণভী, মুফতি আব্দুল্লাাহ ফিরোজী প্রমুখ।

জোড়ে হেদায়াত ও আত্মশুদ্ধি বিষয়ে মূল্যবান বয়ান পেশ করেন দেশের শীর্ষস্থানীয় শতাধিক ওলামা-মাশায়েখ ও ইসলামী চিন্তাবিদ। দিন-রাতব্যাপী এই ইসলাহী জোড়ে মৌলভীবাজারসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে ধর্মপ্রাণ মুসলমানরা অংশ নেন। মুখরিত হয়ে ওঠে আত্মশুদ্ধি, আমল ও তাকওয়ার দাওয়াতে। আখেরী মুনাজাতে আমীরে আঞ্জুমান দেশ, জাতি ও বিশ্বের মজলুম মুসলমানদের কল্যাণ কামনায় দোয়া পরিচালনা করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com