শ্রীমঙ্গলে নানা আয়োজনের মাধ্যমে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

October 13, 2025,

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে।

‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’ এই প্রতিপাদ্য বিষয় সামনে নিয়ে সোমবার ১৩ অক্টোবর দুপুরে উপজেলা প্রশাসন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে দিবসটি উদযাপন করা হয়।

এছাড়া দিবসটি উপলক্ষে আলোচনা সভা, র‌্যালী ও অগ্নি নির্বাপক বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। এসব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো: ইসলাম উদ্দিন। এতে স্বাগত বক্তব্য রেখে অনুষ্ঠানের সঞ্চালনা করেন শ্রীমঙ্গল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল।

এ সময় উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য মো: ইয়াকুব আলী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহেনা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দিলীপ কুমার বর্ধন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর, সাতগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেবাশীষ দেব রাকুসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি ও বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com