চা বাগানে আন্তজার্তিক দুর্যোগ প্রশমন দিবসে অভিভাবকদের গাছের চারা উপহার

October 14, 2025,

শ্রীমঙ্গল প্রতিনিধি : নানান আয়োজনের মধ্য দিয়ে শিশু উন্নয়ন প্রকল্পের উদ্যোগে চা’বাগানে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে।

‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’ এই প্রতিপাদ্য বিষয় সামনে নিয়ে শ্রীমঙ্গলে মঙ্গলবার ১৪ অক্টোবর সকালে, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা “কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ সহযোগীতায় এবং মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের চ্যারিটেবল ট্রাস্ট অফ সিলেট প্রেসবিটারিয়ান সিনড এর আয়োজনে কালিঘাট ইউপির জাগছড়া চা বাগানের প্রকল্পের শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে আন্তজার্তিক দুর্যোগ প্রশমন দিবসের  আলোচনা সভা ও ফলজ গাছের চারা বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের হলরুমে আয়োজিত আলোচনা সভার সভাপতিত্ব করেন জাগছড়া প্রকল্প চেয়ারম্যান ফিলা পতমী। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সহসভাপতি পংকজ কন্দ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে আন্তজার্তিক দুর্যোগ প্রশমন দিবসের গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় নিয়ে বক্তব্য রাখেন বৃহত্তর সিলেট ত্রিপুরা উন্নয়ন পরিষদের সভাপতি ও আদিবাসী অধিকারকর্মী জনক দেববর্মা। এসময় আরও উপস্থিত ছিলেন মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের জাগছড়ার ব্যাবস্থাপক লুকাস রাংসাই, ইমপ্লিমেন্টর রিবিকা মহাপাত্র, প্রতিমা ম্রং, শিক্ষক মেমোরিয়াল খংলা প্রমুখ।

উক্ত আলোচনা সভা ও  ফলজ গাছের চারা বিতরণী অনুষ্ঠানে মধ্য ও দক্ষিন বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের উপকারভোগী ১২০ জন শিক্ষার্থীদের অভিভাবকগন উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে অতিথিদের হাত থেকে একটি করে  দেশীয় প্রজাতির বিভিন্ন ফলজ গাছের চারা গ্রহন করেন উপস্থিত অভিভাবক বৃন্দরা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com