শ্রীমঙ্গলে একই দিনে লোকালয় থেকে ২টি অজগর উদ্ধার
শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে গত সপ্তাহে লোকালয় থেকে বিপন্ন বানরসসহ ৪টি বন্যপ্রাণী উদ্ধারের পর শুক্রবার (২৮ নভেম্বর) একই দিনে পৃথক স্থান থেকে দুটি অজগর সাপ উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, শুক্রবার দুপুরে উপজেলার হাইল হাওরে একমৎস্যজীবীর জালে আটকা পড়ে একটি একটি অজগর সাপ। পরে মৎস্যচাষি খাজা মিয়া বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দিলে তিনি ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ অজগর সাপটি অক্ষত অবস্থায় উদ্ধার করেন।
এছাড়াও উপজেলার নোয়াগাঁও গ্রামে কৃষকরা ধান কাটার সময় জমিতে বিশাল আকৃতির অজগর সাপ দেখতে পায়। পরে খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ধান ক্ষেত থেকে অক্ষত অবস্থায় অজগর সাপটি উদ্ধার করেন।
বিকেলে সাপ দুটি শ্রীমঙ্গলস্থ বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।



মন্তব্য করুন