কমলগঞ্জে উলামায়ে কেরাম ও বিশিষ্ট নাগরিকদের সাথে নুরে আলম হামিদীর মতবিনিময়
স্টাফ রিপোর্টার : কমলগঞ্জ উপজেলার উলামায়ে কেরাম, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় করেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত এবং বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা শেখ নূরে আলম হামিদী।
২০ জানুয়ারি মতবিনিময় সভায় মাওলানা শেখ নূরে আলম হামিদী আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, ইসলামি মূল্যবোধ সংরক্ষণ, ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা এবং কমলগঞ্জুশ্রীমঙ্গল অঞ্চলের সার্বিক উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, উলামায়ে কেরাম ও সচেতন নাগরিকদের ঐক্যবদ্ধ ভূমিকা ছাড়া দেশে ন্যায়ভিত্তিক পরিবর্তন সম্ভব নয়।
সভায় উপস্থিত উলামায়ে কেরাম ও রাজনৈতিক ব্যক্তিবর্গ মাওলানা হামিদীর বক্তব্যের প্রতি একাত্মতা প্রকাশ করেন এবং দেশ ও জাতির কল্যাণে ইসলামী আদর্শভিত্তিক নেতৃত্বের অপরিহার্যতার কথা তুলে ধরেন।
এসময় উপস্থিত ছিলেন, মাধবপুর নোয়াগাঁও মাদ্রাসার প্রিন্সিপাল ও শায়খে মাধবপুরী (রহ.)-এর ছাহেবজাদা, ১০ দলীয় জোটের শরিক বাংলাদেশ খেলাফত মজলিস ঘোষিত প্রার্থী মাওলানা নুরুল মুত্তাকিন জুনাইদ, বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার সহ-সভাপতি মাওলানা আব্দুল মতিন, এলাকার বিশিষ্ট আলেম কারী মাওলানা আবুল বাশার সরইবাড়ী, কমলগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মাওলানা শামসুল ইসলাম, খেলাফত যুব মজলিসের জেলা প্রশিক্ষণ সম্পাদক মুজাহিদুল ইসলাম, কমলগঞ্জ উপজেলা জিম্মাদার মাহবুবুর রহমানসহ আরও অনেকে।
সভা শেষে সকলেই পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলা এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনে এগিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।



মন্তব্য করুন