শেরপুরে জামায়াত নেতা হ/ত্যা/র প্রতিবাদে কমলগঞ্জে বিক্ষোভ মিছিল
January 29, 2026,
কমলগঞ্জ প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদী উপজেলায় বিএনপির সন্ত্রাসী হামলায় জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারি মাওলানা মো. রেজাউল করিম নিহত হওয়ার প্রতিবাদে মৌলভীবাজারের কমলগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২৯ জানুয়ারি বাংলাদেশ জামায়াতে ইসলামী কমলগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে মিছিলটি ভানুগাছ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে এক প্রতিবাদ সভায় বক্তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।



মন্তব্য করুন