শ্রীমঙ্গলে ছিনতাইকারীসহ আ/টক ৫, দেশীয় অ/স্ত্র উদ্ধার

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গল থানা পুলিশের পৃথক অভিযানে দেশীয় অস্ত্রসহ ৪ ছিনতাইকারী এবং মারামারি মামলায় ১ জনকে আটক করা হয়েছে|
রোববার ৫ এপ্রিল রাতে শ্রীমঙ্গল থানার এসআই সুজন কান্দি পাল এর নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ছিনতাইয়ের প্রস্তুতিকালে শহরের চৌমুহনী এলাকার এপেক্স শোরুমের সামনে থেকে ৪ ছিন্তাইকারীকে আটক করেন|
আটককৃতরা হলেন, শহরতলীর সুরমাভ্যালী এলাকার নজির মিয়ার ছেলে খালেদ মিয়া (২৮), শাহীবাগ এলাকার সোহেল মিয়ার ছেলে কাওছার মিয়া (২০), শান্তিবাগ এলাকার কাদির মিয়ার ছেলে সিয়াম মিয়া (২০)| এছাড়াও পুলিশের অন্য একটি অভিযানে শহরের শাপলাবাগ এলাককা থেকে সেলিম মিয়ার ছেলে শামীম মিয়া (২০) এবং ওপর এক মারামারি মালার আসামিকে গ্রেপ্তার করেছে|
পুলিশ জানায়, ছিনতাইয়ের প্রস্তুতিকালে ৪ ছিনতাইকারীকে আটকের পর তাদের কাছ থেকে ছিন্তাইকাজে ব্যবহৃত গিয়ার চাকু, রামদা ও ধারালো চাকু উদ্ধার করা হয়|
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না জানান, আটককৃত ছিন্তাইকারীরা দীর্ঘদিন ধরে রেল-স্টেশনে, চৌমুহনা এলাকায় চুরি ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড চালিয়ে আসছিল|
গ্রেপ্তারকৃতদের সোমবার সকালে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে|



মন্তব্য করুন