শ্রীমঙ্গলে বিপন্ন প্রজাতির তক্ষক উদ্ধার

April 18, 2026,

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে লোকালয় থেকে একটি বিপন্ন প্রজাতির তক্ষক উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

শুক্রবার ১৭ এপ্রিল সকালে শ্রীমঙ্গল শহরের মাস্টারপাড়া এলাকার বাসিন্দা উত্তম কুমার দেব এর ৪ তলা ভবনের একটি কক্ষে ভয়ংঙ্কর প্রাণীর শব্দ শোনে বাসার মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। শেষে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেন। তাৎক্ষনিক খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক ওই বাসার একটি কক্ষ থেকে তক্ষকটি অক্ষত অবস্থায় উদ্ধার করেন। পরে প্রাণীটিকে শ্রীমঙ্গলস্থ বিভাগের রেঞ্জ কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com