ছোট ভাইয়ের ছু/রিকাঘা/তে যুবনেতা শহিদুর রহমান শহিদের মৃ/ত্যু

April 28, 2026,

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গল উপজেলা-এ পারিবারিক দ্বন্দ্বের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে অবশেষে বাবার পর বড় ভাই যুবনেতা শহিদুর রহমান শহিদও মৃত্যুবরণ করেছেন।

২৭ এপ্রিল সোমবার রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি উপজেলার কালাপুর ইউনিয়ন-এর গাজিপুর এলাকার বাসিন্দা আকল মিয়ার বড় ছেলে। এবং তিনি ৫নং কালপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ছিলেন।

জানা যায়, গত ১৫ এপ্রিল পারিবারিক বিরোধের জেরে শহিদ তার ছোট মুশফিকুর রহমান ওরফে মসিকের ছুরিকাঘাতে গুরুতর আহত হন।

ওই দিন একই ঘটনায় শহিদের বাবাও ছোট ছেলের ছুরিকাঘাতে ঘটনাস্থলেই নিহত হন, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।

পরে শহীদকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হলে ১৩ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

হত্যাকাণ্ডের পরপরই আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে ঘটনাস্থলের পার্শ্ববর্তী একটি বাগান থেকে ঘাতক মুশফিকুর রহমান ওরফে মসিক কে র‌্যাব আটক করে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করছে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com