শ্রীমঙ্গলে মহান মে দিবসে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

May 2, 2026,

শ্রীমঙ্গল প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মহান মে দিবস পালিত হয়েছে। শুক্রবার ১ মে সকাল ১১টায় শ্রীমঙ্গল ভানুগাছ সড়কের জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শ্রীমঙ্গলের চৌমুহনী এলাকায় গিয়ে শেষ হয়। র‌্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী।

এছাড়াও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মী ও শ্রমজীবী মানুষেরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। শ্রমিক সমাবেশ সম্মানজনক কর্মপরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। একই সঙ্গে শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে শ্রমিক নেতারা বলেন, সম্মিলিত শক্তির মাধ্যমেই একটি উন্নত ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com