শ্রীমঙ্গলে মসজিদে ঢুকে মুয়াজ্জিনকে নৃশং/সভাবে হ/ত্যা, গ্রে/প্তা/র ১

May 3, 2026,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মসজিদের ভেতরে ফজরের নামাজ চলাকালে এক মুয়াজ্জিনকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। ৩ মে রোববার ভোরে উপজেলার ভুনবীর ইউনিয়নের পশ্চিম লইয়ারকুল জামে মসজিদে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

এলাকাবাসি ও পুলিশ জানায়, ফজরের নামাজ চলাকালে হঠাৎ এক ব্যক্তি মসজিদের ভেতরে প্রবেশ করে সিজদারত অবস্থায় থাকা হাফিজ মিয়ার ওপর হামলা চালায়। হামলাকারী ধারালো অস্ত্র দিয়ে তার চোখ, মাথা ও মুখের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে একই এলাকার শওকত আলীর ছেলে জসিম মিয়াকে গ্রেপ্তার করে।

শ্রীমঙ্গল থানার ওসি শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ গিয়ে হামলাকারীকে গ্রেপ্তার করা হয়। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com