শ্রীমঙ্গলে চা বাগানের লেক থেকে অজ্ঞাত যুবকের ম/র/দেহ উদ্ধার
May 9, 2026,

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে চা বাগানের লেক থেকে এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস।
বৃহস্পতিবার ৭ মে বিকেলে উপজেলার কালিঘাট ইউনিয়নের ভাড়াউড়া চা-বাগানের লেকে গোসল করতে নেমে পানিতে তলিয়ে অজ্ঞাত এক টমটম চালক।
বিষয়টি স্থানীয়দের নজরে আসলে তাৎক্ষণিক শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসকে জানালে ফায়ার কর্মীরা এসে লেক থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করেন।
শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের ফায়ার লিডার আকতার হোসেন জানান, লেকের পানিতে একজন তলিয়ে যাওয়ার খবর পেয়ে প্রায় এক এক ঘন্টা চেষ্টার পর লেকের তলদেশ থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করেন।
থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।



মন্তব্য করুন