শ্রীমঙ্গল ডাকঘরের বারান্দা এক যুবকের ম/রদে/হ উদ্ধার

May 20, 2026,

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে কালিঘাট চা বাগানের ডাকঘরের বারান্দা থেকে উদ্ধার এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার ২০ মে সকালে ডাকঘরের বারান্দায় এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে নিহত ওই যুবকের নাম খোকন। সে শহরতলীর মুসলিমবাগ এলাকার বাসিন্দা। মাদকাসক্ত এবং মানসিক বিকারগ্রস্ত হয়ে বিভিন্ন স্থানে পড়ে থাকতো।

পুলিশ আরও জানায়, মরদেহটি পরিবারের সদস্যরা বাড়িতে নিয়ে গেছেন। প্রাথমিকভাবে ঘটনাটি স্বাভাবিক মৃত্যু বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হবে।

কালিঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রণেশ গোয়ালা বিষয়টি নিশ্চিত করে বলেন, এটি একটি স্বাভাবিক মৃত্যু। পরিবারের সদস্যরা মরদেহ নিয়ে গেছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com