মৌলভীবাজার পাবলিক লাইব্রেরিতে রোজা ও যাকাত বিষয়ক কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

May 21, 2026,

স্টাফ রিপোর্টার : মাহে রমজান ২০২৬ উপলক্ষে মৌলভীবাজার পাবলিক লাইব্রেরিতে রোজা ও যাকাত বিষয়ক বিভিন্ন স্কুল মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ২০ মে সন্ধ্যায় পাবলিক লাইব্রেরি সৈয়দ মুজতবা আলী সিলনায়তনে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক মো: মিজানুর রহমান মিজান।

অনুষ্ঠানে পরিচালনা করেন, মৌলভীবাজার পাবলিক লাইব্রেরিরর সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ আব্দুল অদুদ ।

এ সময় সহ সম্পাদক সৈয়দ হুমায়েদ আলী শাহীন,সহ সম্পাদক এহসানা চৌধুরী চায়না, কোষাধ্যক্ষ জাহেদ আহমেদ চৌধুরী, কার্য নির্বাহী কমিটির সদস্য মৌলভীবাজার কালেক্টর স্কুল এন্ড কলেজ প্রিন্সিপাল রফি উদ্দিন, অ্যাডভোকেট আবু তাহের,সৈয়দ রুহুল আমিন, আনোয়ার হোসেন দুলাল, আয়েশা শাহনাজ রিনি, বিশ্বজিৎ লাল দত্ত, মো: মাহবুবুর রহমান রাহেল, লাইব্রেরিয়ান সজল বাবুসহ অন্যান্য সদস্যরা।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মাহে রমজানের তাৎপর্য, রোজা ও যাকাত সম্পর্কে শিক্ষার্থীদের জ্ঞান বৃদ্ধি এবং ইসলামী মূল্যবোধ চর্চার লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com