মৌলভীবাজারে সামাজিক সংহতি ও শান্তি প্রতিষ্ঠায় সংলাপ অনুষ্ঠিত

May 23, 2026,

স্টাফ রিপোর্টার : সামাজিক সংহতি এবং শান্তি প্রতিষ্ঠায় সিভিল সোসাইটি অর্গানাইজেশনস (ঈঝঙ) এর সক্ষমতা বৃদ্ধি বিষয়ক জেলা পর্যায়ের পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে)  জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সামাজিক সংহতি নেটওয়ার্কের সচিবালয় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘রূপান্তর’-এর আয়োজনে অনুষ্ঠিত এই সভায় অর্থায়ন করেছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইএনডিপি।

অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত ছিল, মৌলভীবাজারের কমিউনিটি রেডিও পল্লীকণ্ঠ, এফএম ৯৯.২।

রেডিও পল্লীকণ্ঠের সিনিয়র স্টেশন ম্যানেজার মেহেদী হাসানের সঞ্চালনায় সভাপতি হিসেবে বক্তব্য রাখেন, মৌলভীবাজার অতিরিক্ত জেলা প্রশাসক মো: মামুনুর রশীদ।

এসময় তিনি বলেন তৃণমূল পর্যায়ে সামাজিক সম্প্রীতি বজায় রাখা, যেকোনো ধরণের উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধ এবং টেকসই শান্তি বিনির্মাণে সিএসও-গুলোর সক্ষমতা বৃদ্ধিতে এ ধরণের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আয়োজিত অনুষ্ঠানের উদ্দেশ্য নিয়ে প্রেজেন্টেশন করেন রূপান্তর প্রকল্পের কো-অর্ডিনেটর হাসান তারেক। অনুষ্ঠানে ইউএনডিপি কর্তৃক আয়োজিত প্রশিক্ষণে অংশগ্রহণকারী যুব প্রতিনিধি হিসেবে অভিজ্ঞতা বিনিময় করে শিপন দেব এবং এমদাদুল রহমান।

জেলা পুলিশের প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ পরিদর্শক রুহুল আমিন তালুকদার, শাহেদা আকতার, উপ-পরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর মৌলভীবাজার, নাগরিক প্ল্যাটফর্মের উপদেষ্টা জসিম উদ্দিন মাসুদ, আহ্বায়ক নজরুল ইসলাম মুহিব, সদস্য সচিব মাধুরী মজুমদার, মৌলভীবাজার চা জনগোষ্ঠীর আদিবাসী ফ্রন্ট শ্রীমঙ্গল এর সভাপতি পরিমল সিং বাড়াইক এবং প্রতিবন্ধী ব্যক্তিদের পক্ষে মোহাম্মদ হায়দার মিয়া প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com