রাজনগরে মাদক, বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধ কর্মশালা

আউয়াল কালাম বেগ : রাজনগরে মাদক, বাল্যবিবাহ ও নারী নির্যাতনসহ বিভিন্ন সামাজিক সমস্যা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে ধর্মীয় নেতা, আদিবাসী, জনপ্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় অংশীজনেরা অংশ নেন।
শনিবার ২৩ মে সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা পরিষদ এ কর্মশালার আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল সিকদার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পঃ পঃ কর্মকর্তা উৎপল দাস ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মধুচন্দ্রা দাস। সঞ্চালনা করেন যুব উন্নয়ন কর্মকর্তা মো: হোসেন শাহ।
প্রধান অতিথি বলেন, সামাজিক সচেতনতা বৃদ্ধি ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে মাদক, বাল্যবিবাহ এবং নারী নির্যাতনের মতো অপরাধ কমিয়ে আনা সম্ভব। এ ধরনের কার্যক্রম স্থানীয় জনগণের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলবে বলেও তিনি আশা প্রকাশ করেন। আলোচনা সভায় বক্তারা মাদকাসক্তি, নেশা, বাল্যবিবাহ, জুয়া ও নারী নির্যাতনের মতো সামাজিক ব্যাধি প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশিএলাকায় প্রতিরোধ কমিটি গঠনের পরামর্শ প্রদান করেন।



মন্তব্য করুন