স্বপ্ন পুড়ে ছাঁই, রাজনগরে ভয়াবহ অ/গ্নি/কান্ড ক্ষতি অর্ধ কোটি টাকা

May 25, 2026,

আউয়াল কালাম বেগ : আসন্ন পবিত্র ঈদুল আজহার আনন্দ যখন ঘরে ঘরে, ঠিক তখনই এক ভয়াবহ অগ্নিকাণ্ডে নি:শ্ব হয়ে গেলেন সোনাটিকি গ্রামের কয়েকজন সিএনজি অটোরিকশার মালিক|

স্থানীয় সুত্রে জানা যায় ২৪ মে রোববার  রাতে রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের সোনাটিকি একটি সিএনজি (অটোরিকশা) গ্যারেজে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে এ ঘটনায় দুইটি সিএনজি (অটোরিকশা) একটি গ্যারেজ সম্পূর্ণ পুড়ে ছাই হয়েছে এবং তিনটি গাড়ির আংশিক ক্ষতি হয়েছে| এতে ক্ষয়ক্ষতির পরিমান ধরা হয়েছে অনুমানিক অর্ধ কোটি টাকা|  সিএনজি (অটোরিকশা) থেকে গ্যাস বিস্ফোরণ বা লিকেজের কারনে এঘটনা ঘটতে পারে বলে ধারনা করা হচ্ছে|

স্থানীয়রা দীর্ঘ সময় প্রচেষ্টার করে আগুন নেভাতে সক্ষম হন| সিএনজির মালিক জোবায়েল আহমেদ বলেন, কিস্তিতে মাত্র তিন মাস আগে এনেছিলেন এই গাড়িটি| কিস্তির টাকা পরিশোধের আগেই সকল ¯^প্ন ভেঙে চুরমার| খয়রুল আকন্দ বলেন, পরিবারের আয় উপার্জনের একমাত মাধ্যম আমার সিএনজি গাড়িটি হারিয়ে চোখে অন্ধকার দেখছি|

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com