সৌদি আরবের সাথে মিল রেখে মৌলভীবাজারে ঈদুল আযহা উদযাপন
May 27, 2026,

স্টাফ রিপোর্টার : সৌদি আরবের সঙ্গে মিল রেখে মৌলভীবাজারে পবিত্র ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২৭ মে সকাল ৭টায় মৌলভীবাজার শহরের সার্কিট হাউস এলাকায় অনুষ্ঠিত হয় এই ঈদের জামাত। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে ঈদের নামাজে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত শতাধিক নারী ও পুরুষ অংশ নেন। ইমামতি করেন মাওলানা আবদুল মাওফিক চৌধুরী। নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়। নামাজ শেষে তারা মহান আল্লাহর সন্তুষ্টি কামনায় পশু কোরবানী দেন। আগাম ঈদ জামাতকে ঘিরে মৌলভীবাজার জেলা জুড়ে মানুষের মাঝে ব্যাপক আলোচনা সমালোচনা চলে আসছে।



মন্তব্য করুন