প্রধানমন্ত্রীর আগমন ঘিরে রাজনগরে সাজসাজ রব, নিরাপত্তা জোরদার

June 13, 2026,

আউয়াল কালাম বেগ : রাজনগর উপজেলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে প্রশাসন ও রাজনৈতিক নেতাদের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সভাস্থল পরিদর্শনের পাশাপাশি ইতোমধ্যে সর্বোচ্চ নিরাপত্তায় স্পেশাল সিকিউরিটি ফোর্সসহ (এসএসএফ) কড়া নজরদারি শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর আগমন সফল করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল সিকদারের সভাপতিত্বে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতি মুলক সভা থেকে জানানো হয় বুধবার ১৭ জুন ২০২৬ ‘ফ্যামিলি কার্ড’ তৃত্বীয় পর্যায়ের পাইলটিং কর্মসূচির আওতায় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড দুপুরে কার্ড বিতরন করে। বিকাল তিনটায় রাজনগর সরকারি ডিগ্রি কলেজ মাঠে উপজেলার টেংরা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের হতদরিদ্র ১৫টি  পরিবারের নারীর হাতে ফ্যামেলী কার্ড তুলে দিবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাকী কার্ড  পর্যায়ক্রমে উপজেলা প্রশাসন বিতরন করবে। ১৯৭৯ সালের ২৮ জানুয়ারি দ্বিতীয় জাতীয়  সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী এম সাইফুর রহমানের নির্বাচনী প্রচারনায় রাজনগর পোর্টিয়াস মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এসেছিলেন তাঁর পিতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এ সময় তিনি খাল খনন কর্মসূচি ও বিভিন্ন উন্নয়ন মুলক কাজের উদ্বোধন করেন। ৪৭ বছর পর (প্রায় অর্ধশতাব্দী) তাঁর জ্যেষ্ট সন্তান তারেক রহমান দ্বিতীয় বারের মত রাজনগরে শুভাগমন করবেন ১৭ জুন। তাঁর মাতা  প্রয়াত বেগম খালেদা জিয়া ২০০৩ সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকা অবস্থায় সিলেট অঞ্চলের বন্যা কবলিত এলাকা পরিদর্শনে তারেক রহমানকে পাঠিয়েছিলেন। এসময় তিনি রাজনগরের পাঁচগাও ইউনিয়ন পরিষদ মাঠে বন্যা দূর্গত মানুষের মাঝে এাণ সামগ্রী বিতরণ করেছিলে। এবার আসবেন দেশের প্রধানমন্ত্রী হয়ে। তার আগমনে উপজেলায় বিরাজ করছে উৎসবমুখুর পরিবেশ। কালের বিবর্তনে এ উপজেলা অতীত ঐতিহ্য হারিয়ে আজ দরিদ্র অবহেলিত। ফলে এ উপজেলার মানুষের মৌলিক দাবীর ওপরও পড়েছে উপেক্ষা আর বঞ্চনার চাপ। আবাসিক গ্যাস লাইন বাস্তবায়ন, রাজনগর পৌরসভা বাস্তবায়ন, রাজনগর-ফেঞ্চুগঞ্জ-সিলেট সড়ক চার লেনে উন্নিত করন, রাজনগর-বালাগঞ্জ সড়ক কমপক্ষে দুইলেন করা, কুশিয়ারা নদীর উপর সেতু নির্মাণ, রাজনগর উপজেলায় মিনি স্টেডিয়াম বাস্তবায়ন, ১৩৩ বছর বয়সী ঐতিহ্যেবাহী প্রাচীন বিদ্যাপীঠ রাজনগর পোর্টিয়াস  মডেল উচ্চ বিদ্যালয় সরকারি করা, একমাত্র মহিলা ডিগ্রি কলেজ জাতীয় করন করা, রাজনগর উপজেলায় একটি পর্যটন স্পষ্ট নির্মাণ করা, রাজনগর উপজেলায় একটি শিল্প কারখানা স্থাপন করা যেখানে কয়েক হাজার শ্রমিকের কাজের ব্যবস্থা হবে,পুরো উপজেলায় মাস্টার প্লান করে সকল গ্রামীণ রাস্তা ঘাট-পাকা করন করা, নদী  খননের মাধ্যমে জলাবদ্ধতা দুর ও কৃষি উন্নয়ন নিশ্চিত করা ও চা বাগান অধ্যুষিত এলাকার শিক্ষা ও সংস্কৃতিকে আধুনিকায়ন করা। উন্নয়ন বঞ্চিত উপজেলার মানুষ  প্রধানমন্ত্রী আগমনে দাবী পুরনের আশায় বুক বেধে আছেন। এ অঞ্চলের মানুষের পক্ষ থেকে এসব দাবী উপস্থাপন করবেন (মৌলভীবাজার সদর-রাজনগর)-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান এমপি। এ উপজেলার মানুষ আশাবাদী একজন বিচক্ষণ রাজনীতি বিদ আদর্শ দেশ প্রেকিক প্রধানমন্ত্রীর মাধ্যমে দাবি  আদায় হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে সফল করতে উপজেলা প্রশাসন ও উপজেলা বিএনপি  পৃথকভাবে প্রস্তুতিমুলক সভা সপন্ন করেছে।

ইতোমধ্যে ভেন্যু পরিদর্শন করেছেন সংসদ সদস্য এম নাসের রহমান, জেলা প্রশাসক তৌহিদুজ্জান পাভেল, জেলা ভারপ্রাপ্ত পুলিশ সুপার আসিফ মহিউদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল সিকদার, রাজনগর থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ ফরিদ আহমদ ভূইয়া, উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম সেলনসহ জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। উপজেলা বিএনপির সভাপতি  নুরুল ইসলাম সেলুন ও সাধারণ সম্পাদক আব্বাস আলী মাস্টার বলেন, প্রধানমন্ত্রীর আগমন ঘিরে পুরো রাজনগর এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। দলীয়ভাবে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। সরকারি  ডিগ্রি কলেজ মাঠে মঞ্চ ও প্যান্ডেল তৈরীর কাজ চলছে পুরোদমে। রাজনগর থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ ফরিদ আহমদ ভূইয়া বলেন, এমপি এসপি, জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দর সমন্বয়ে আলোচনার ভিত্তিতে চার স্তরের নিরাপত্তা নেয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল সিকদার বলেন, উপকারভোগীদের উপস্থিতি নিশ্চিতকরণ, কারিগরি প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com