কুলাউড়া সীমান্তে বিএসএফের গু/লিতে নি/হত বাংলাদেশি যুবকের লা/শ ২৬ ঘন্টা পর হস্তান্তর

June 13, 2026,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দত্তগ্রাম সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে নিহত আজিব আলীর ছেলে মোঃ  মুজিবুর রহমান এর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে ।

শনিবার রাত ৮টায় আইনী প্রক্রিয়া শেষে বিএসএফ এর পক্ষে ১৯৯ বিএসএফ ব্যাটলিয়ন কমান্ডার দেবাশীষ বর্ম ও বিজিবির পক্ষে আমতলা বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার আবুল খায়ের লাশ হস্তান্তরে উপস্থিত ছিলেন।

এছাড়া কুলাউড়া থানার ওসি জহিরুল ইসলাম মুন্না ও ভারতের ইরানী থানার ওসি শ্রীকান্ত চক্রবর্তী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য শুক্রবার সন্ধ্যার কিছু আগে শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্ত দিয়ে মনু নদী পাড়ি দিয়ে মুজিবুর ভারতীয় সীমানায় চলে গেলে বিএসএফ তাকে গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু  হয়।

এ বিষয়ে  ৪৬ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল সরকার আসিফ মাহমুদ জানান নিহত মুজিবুর চোরাকারবারী চক্রের একজন সদস্য। তার বিরুদ্ধে চোরাচালানীর অভিযোগ রয়েছে।

শুক্রবার  দত্তগ্রাম এলাকা দিয়ে মুজিবুর সহ বাংলাদেশী ৬ থেকে ৭ জন মালামাল পাচারের উদ্দেশ্যে  সীমান্ত পিলারের প্রায় ৫০০ গজ ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে বিএসএফ লাঠিয়াপুড়া  ক্যাম্পের সদস্যরা অবিবেচকের মতো ২/৩ রাউন্ড ফায়ার করলে মুজিবুর রহমান গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। পরে বিএসএফ লাশ ভারতের ঊনুকুটি হাসপাতালে মর্গে রাখে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com