বড়লেখা থানা পুলিশের অভিযানে দুই সা/জাপ্রাপ্ত আ/সামিসহ আ/টক ৮

স্টাফ রিপোর্টার : বড়লেখা থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার দুই সাজাপ্রাপ্ত আসামিসহ ৮ জন গ্রেপ্তার হয়েছে। এদের মধ্যে একজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
সোমবার ১৫ জুন দিবাগত রাতে বড়লেখা থানা পুলিশের পৃথক অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন, ২ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত সাজাপরোয়ানাভুক্ত আসামি স্বপন দেব এবং ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১,০৭,০০০ টাকা জরিমানা দণ্ডপ্রাপ্ত সাজাপরোয়ানাভুক্ত আসামি সাবের আহমদ বাবুল।
এছাড়া বিশেষ অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ শিতুল দাসকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯ (ক) ধারায় বড়লেখা থানায় মামলা দায়েরের করা হয়েছে। অভিযানে আরও চারটি পৃথক মামলার পরোয়ানাভুক্ত ৫ আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ।



মন্তব্য করুন