সিকৃবির শিক্ষক-শিক্ষার্থী দলের বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন পরিদর্শন

শ্রীমঙ্গল প্রতিনিধি : সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীদের একটি টিম শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন পরিদর্শন করেছেন।
শনিবার ২৭ জুন দুপুরে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের বিভাগীয় প্রধান ড. মতিউর রহমানের নেতৃত্বে ৮ জন শিক্ষক ও ৯২ জন শিক্ষার্থীসহ ১০০ জনের একটি দল বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে সংরক্ষিত বিভিন্ন বিভিন্ন প্রাণী পরিদর্শন করেন। সংরক্ষণ ও কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তারা আহত, অসুস্থ ও বিপন্ন বন্যপ্রাণীর উদ্ধার, চিকিৎসা, পুনর্বাসন এবং প্রকৃতিতে অবমুক্তকরণ কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন। একই সঙ্গে তারা পশু-পাখির জীবন রক্ষা ও কল্যাণে পরিচালিত বিভিন্ন সেবামূলক কার্যক্রম ঘুরে দেখেন এবং এ বিষয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন।
এসময় শিক্ষক ও শিক্ষার্থীরা বন্যপ্রাণীর চিকিৎসা ব্যবস্থাপনা, গবেষণা কার্যক্রম এবং পশু-পাখির জন্য ওষুধ ও চিকিৎসা পদ্ধতি উদ্ভাবনে পরিচালিত গবেষণামূলক কার্যক্রম নিয়েও আগ্রহ প্রকাশ করেন। এসময় বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন এর পক্ষ থেকে কিছু বিরল গাছের চারা উপহার প্রদান করা হয়।
পরিদর্শন শেষে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেব-কে প্রতিষ্ঠানের বন্যপ্রাণী সংরক্ষণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ একটি শুভেচ্ছা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।



মন্তব্য করুন