বৃটেনের বৃষ্টলে আশুরা উপলক্ষে শাহাদাত-ই কারবালা মাহফিল অনুষ্ঠিত

July 11, 2026,

কার্ডিফ প্রতিনিধি : ইসলামি বর্ষপঞ্জির প্রথম মাস মহররম এর ১০ তারিখ অনন্য ত্যাগের প্রতীক পবিত্র আশুরা দিবস পালন উপলক্ষে বৃটেনের বৃষ্টলে শাহাদাত-ই কারবালা মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি রবিবার ৫ জুলাই বৃষ্টলের কিলবার্নস্থ ইস্টন কমিউনিটি সেন্টারে শাহাদাত-ই কারবালা মাহফিল বৃষ্টল কমিটির উদ্যোগে সংগঠনের আহ্বায়ক কমিটির সভাপতি মোহাম্মদ ওমর ফারুক এর স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠিত সভায় বৃষ্টল সেন্ট্রাল মসজিদ কমিটির সভাপতি আব্দুল রাজিক এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আলহাজ্জ্ব মাওলানা শফিকুর রহমান বিপ্লবী।

আব্দুল আলীম এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বীরমুক্তিযোদ্ধা রেজাউল হক চৌধুরী রুকু, আতিকুর রহমান, আইনুল ইসলাম, ঈসমাইল হোসেন সিরাজি, জুয়েল আহমদ।

হাফেজ আবিদুল ইসলাম এর পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন মুফতি মাওলানা মোহাম্মদ ইকরাম উদ্দিন, বিশেষ বক্তা ছিলেন এস এম আবু নছর তালুকদার।

আহলে সুন্নাত ওয়াল জামাতের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার জন্য অনুষ্ঠানের দ্বিতীয়পর্বে সর্বসম্মতিক্রমে হাবিবুর রহমানকে সভাপতি ও মোহাম্মদ ওমর ফারুককে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যবিশিষ্ট উপদেষ্টা এবং ১৪ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

গঠিত ১১ সদস্যবিশিষ্ট উপদেষ্টা কমিটিতে রয়েছেন আতিকুর রহমান, আব্দুর রাজিক, আঙ্গুর আলম, ইসলাম উদ্দিন, ছমরুল হক, আমিরুল আলম, আব্দুল হামিদ, কামরুল ইসলাম, তদরিস উল্লাহ, দিলদার মিয়া, আব্দুল কাইয়ুম।

১৪ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির দায়িত্বশীলরা হলেন- সহ-সভাপতি আব্দুল গাফ্ফার, মোহাম্মদ খায়রুল আলম লিংকন, সহ-সাধারণ সম্পাদক চমক আলী, ট্রেজারার মোঃ আব্দুল আলীম, যুগ্ম-ট্রেজারার বদরুল আলম লিটন, সদস্য মোবারক আলী, মতস্সিন আলী, জাহিদুল ইসলাম, আবিদুল ইসলাম, কে এম ফজলে রাব্বি, মো শিহাব উদ্দিন ও জুবায়ের আহমদ।

পরে মুসলিম উম্মাহর শান্তি কামনা ও আহলে সুন্নাত ওয়াল জামায়াতের মাধ্যমে ইসলামের সকল কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করার জন্য মিলাদ মাহফিল ও দোয়ার মাধ্যমে কর্মসূচি সমাপ্তি ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com