মৌলভীবাজার সদর উপজেলা মসজিদের ইমামকে বিদায় সংবর্ধনা

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ জামে মসজিদে ইমাম শেখ মোহাম্মদ শাহ আলমকে বিদায় সংবর্ধনার জানিয়েছে সদর উপজেলা জামে মসজিদের মুসল্লীরা।
রবিবার ৯ আগস্ট সন্ধ্যায় সদর উপজেলা জামে মসজিদের মুসল্লীদের আয়োজনে মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে তাকে আনুষ্ঠানিকভাবে এ সংবর্ধনা দেওয়া হয়।
জানা যায়, মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ জামে সমজিদে ৩ বছর ধরে ন্যায় নিষ্ঠার সাথে ইমামতির দায়িত্ব পালন করে আসছিলেন।
সম্প্রতি ইমাম সাহেব মৌলভীবাজার জেলা মডেল মসজিদে প্রেস ইমাম দায়িত্ব গ্রহন করেন। বিষয়টি মসজিদ কমিটি আমলে নিলে তাকে আনুষ্ঠানিকভাবে এক সংবর্ধনার মাধ্যমে বিদায় জানানো হয়। এ সময় মসজিদ মুসল্লীদের পক্ষ থেকে বিভিন্ন উপহার সামগ্রী ও ক্রেশ প্রদান করা হয় ইমাম মুফতি শেখ মোহাম্মদ শাহ আলমকে।
মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার মো: রাজিব হোসেন এর সভাপতিত্বে ও শাহ হেলাল উচ্চ বিদালয়ের ক্রীড়া শিক্ষক শিপন আহমদের সঞ্চালনায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা জামে মসজিদের বর্তমান ইমাম মুফতি মুজাহিদুল ইসলাম, মুসল্লী লোকমান হোসন, শাহ কামাল আহমদ, ইসলামি ফাউন্ডেশন সদর উপজেলা কর্মকর্তা জুলফিকার আলী, সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তজম্মুল হক, জেলা বিএনপি আহব্বায়ক কমিটির সদস্য ফখরুল ইসলাম, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন শাহ হেলাল উচ্চ বিদালয়ের সাবেক শিক্ষক হারুন মিয়া।
মুসল্লীরা ও বক্তরা জানান, তিনি বেশ কয়েক বছর ধরে মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ জামে মসজিদে ইমামতির দায়িত্ব পালন করে আসছিলেন। ইমামতির পাশাপাশি তিনি সামাজিক নানা কাজেও সম্পৃক্ত ছিলেন। তিনি শুধুমাত্র ইমামতি নয়, বরং এলাকার ধর্মীয়, সামাজিক এবং নৈতিক উন্নয়নে রেখেছেন অনন্য ভূমিকা। ছোট-বড় সবার মাঝে ইসলামি শিক্ষার বীজ বপন করে তিনি হয়ে উঠেছিলেন এলাকার এক আশার আলো। তাঁর সুমধুর ক্বেরাত, হৃদয়ছোঁয়া খুতবা এবং বিনয়ী আচরণ মসজিদপাড়া ছাড়িয়ে গোটা অঞ্চলে ছড়িয়ে পড়ে।
বিদায়ী ইমাম মুফতি শেখ মোহাম্মদ শাহ আলম বলেন, মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ জামে মসজিদের লোকজন আমাকে যে ভালোবাসা দিয়েছে, তাতে আমি ঋণী হয়ে গেলাম। যতদিন বেঁচে থাকবো, মুসল্লি ও এলাকাবাসীর এ বিদায়ী সংবর্ধনা আমার স্মৃতিতে স্মরণীয় হয়ে থাকবে।



মন্তব্য করুন