শ্রীমঙ্গলে মানসম্মত চা উৎপাদন বিষয়ে প্রশিক্ষণ কোর্স ও ওপেন ডে টি টেস্টিং সেশন অনুষ্ঠিত

August 15, 2026,

স্টাফ রিপোর্টার : শ্রীমঙ্গলে বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের (বিটিআরআই) উদ্যোগে চায়ের গুণগত মান উন্নয়ন, আধুনিক উৎপাদন প্রক্রিয়া ও মান নিয়ন্ত্রণ বিষয়ে সচেতনতা বাড়াতে শ্রীমঙ্গলে ৬ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স ও ‘ওপেন ডে টি টেস্টিং সেশন’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ১৫ আগস্ট সকালে শ্রীমঙ্গলস্থ চা বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিট মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. মেসবাহ উদ্দিন আহমেদ, এসপিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি।

বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, আজকে যারা প্রশিক্ষন নিবেন প্রশিক্ষনের পর তাদের অভিজ্ঞতা পরিবর্তন হয়েযাবে। তাদের এই অভিজ্ঞতাই গুণগত মানের চা তৈরীতে সহায়ক হবে।

তিনি বলেন, সরকারের লক্ষ্য দেশের চা শিল্পকে আধুনিক, টেকসই ও আন্তর্জাতিক বাজারে আরও প্রতিযোগিতামূলক করে তোলা। উৎপাদন বৃদ্ধি, গুণগত মান উন্নয়ন, নতুন বাজার সৃষ্টি এবং চা শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করতে আমাদের সমন্বিতভাবে কাজ করতে হবে।

তিনি জানান, আমরা মালিকদের বিষয়টি চিন্তা করে প্রতি কেজি চায়ের সর্বনিম্ন নিলাম মূল্য ২৪৫ টাকা নির্ধারণ করে দিয়েছি। গুণগত মানের চা তৈরী করলে তা ৪০০ টাকার উপরে বিক্রি হবে। আর মালিক লাভবান হলে শ্রমিকদেরও সুবিধা বাড়বে।

প্রশিক্ষণ ও টি টেস্টিং সেশনে মানসম্মত চা উৎপাদনের বিভিন্ন নীতি, প্রক্রিয়া ও গুণগতমান নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়। চা উৎপাদনের বিভিন্ন ধাপে গুণগত মান বজায় রাখা, চায়ের বৈশিষ্ট্য নির্ণয় এবং উৎপাদন প্রক্রিয়াকে আরও উন্নত করার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

এ সময় বাংলাদেশ চা বোর্ডের সদস্য (অর্থ ও বাণিজ্য) ও যুগ্মসচিব ইয়াছমিন পারভীন তিবরীজি, সদস্য (গবেষণা ও উন্নয়ন), মোয়াজ্জেম হোসাইন, চা বোর্ডের সচিব মো. মমিনুর রশিদ, বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. মো: ইসমাইল হোসেন, প্রকল্প উন্নয়ন ইউনিটের পরিচালক ড. একেএম রফিকল হক, ন্যাশনাল টি ব্রোকার্সের চেয়ারম্যান মো: সাইফুল ইসমাইলসহ চা শিল্পের সংশ্লিষ্ট কর্মকর্তা। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সকল বাগানের ব্যবস্থাপকসহ আমন্ত্রিত অতিথি বৃন্দ।

প্রশিক্ষণের মাধ্যমে মানসম্মত চা উৎপাদনে সংশ্লিষ্টদের জ্ঞান ও দক্ষতা আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন বক্তারা।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com