মৌলভীবাজারে মেধা বৃত্তি প্রতিযোগিতার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

August 16, 2026,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও আনন্দঘন পরিবেশে ৫ম ও ৮ম শ্রেণির শিক্ষার্থীদের ‘মেধা বৃত্তি প্রতিযোগিতা ২০২৬’-এর ফলাফল প্রকাশ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ১৪ আগস্ট শহরের জাতীয় মহিলা সংস্থা অফিসের হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব ও শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন গ্লোবাল লার্নিং-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিক আহমেদ।

এসময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা এডভোকেট ইশতিয়াক জাকেরিন এবং বিশিষ্ট নাট্যকার, আবৃত্তি শিল্পী ও ‘মৃৎনাট্য মৌলভীবাজার’-এর সিইও  শাহিন ইকবাল। অতিথিরা তাঁদের বক্তব্যে শিক্ষার্থীদের মেধা বিকাশ, সৃজনশীল চর্চা এবং সৎ ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

সংস্থাটির চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন তাঁর বক্তব্যে কৃতী শিক্ষার্থীদের সার্বিক সাফল্য কামনা করেন এবং শিক্ষায় উদ্বুদ্ধকরণে এ ধরনের প্রতিযোগিতার গুরুত্ব তুলে ধরেন।

গ্লোবাল লার্নিং-এর ম্যানেজিং ডিরেক্টর রেজাউল হাসান রাহি এবং পরিচালক জাকারিয়া আহমেদের যৌথ ও প্রাণবন্ত পরিচালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়। আলোচনা পর্ব শেষে প্রতিযোগিতায় বিজয়ী মেধাবী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও সম্মাননা পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে স্থানীয় শিক্ষাবিদ, অভিভাবক এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com